সাড়ে ৮ বছরেই বিদায়, কোটি অনুরাগীকে কাঁদিয়ে গেল ‘গোল্ডেন বয়’ টাকার
কোর্টনি শনিবারের ভিডিয়োতে জানান, গত ২ সেপ্টেম্বর টাকারের মৃত্যু হয়েছে। এই মৃত্যু তাঁদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। কারণ, টাকার চিকিৎসায় সাড়া দিচ্ছিল। কোর্টনি ভিডিয়োতে বলেন, ‘আমার আত্মার অংশ ছিল ও। আমার মনে হচ্ছে, আমি আমার শরীরের একটা অঙ্গ হারিয়ে ফেলেছি। তবে এটাও জানি, ও তোমাদেরও…। আমি ছবি শেয়ার করে বিষয়টা জানাতে পারতাম। কিন্তু আমার মনে হলো, ও তো তোমাদেরও। তোমাদেরও সবটা বলা উচিত।’