ভাইয়ের সম্পর্কে কটূক্তি করায় ননদকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার বৌদি - 24 Ghanta Bangla News
Home

ভাইয়ের সম্পর্কে কটূক্তি করায় ননদকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার বৌদি

Spread the love

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বন্দনা (২১)। এই খুনের ঘটনা ঘটেছে ইন্দোরের রাউ ( Rau) থানার নিউ নেহরু নগর এলাকায়। পরিবারের অমতে, গত ১১ অগস্ট, একটি মন্দিরে প্রেমিক উপেন্দ্রকে বিয়ে করেন তিনি। এই কারণে স্বামীকে নিয়ে ভাড়া বাড়িতে রাজ নগর এলাকায় আলাদা থাকার সিদ্ধান্ত নেন বন্দনা। অন্য দিকে, ধর্ষণের অভিযোগ আছে পার্বতীর ভাইয়ের বিরুদ্ধে। ওই অভিযোগে দামোর (Damoh) কারাগারে আছেন ওই ব্যক্তি। রাখির সময়ে ওই ভাইকে নিয়ে মন্তব্য করায় ক্ষিপ্ত হন পার্বতী। তা নিয়ে বন্দনা এবং পার্বতীর মধ্যে বচসাও হয়। এর পরেই বন্দনাকে খুনের পরিকল্পনা করেন তিনি বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *