সুন্দর ত্বকের জন্য স্কিনকেয়ার ইনফিউজ়ড মেকআপ
ঋতুপর্ণা সেনগুপ্ত
সুন্দর ত্বক পেতে চান? কিংবা এমন মেকআপ হলে ভালো হয় যাতে সাজও হবে আবার ত্বকের যত্নও হবে? তা হলে স্কিনকেয়ার ইনফিউজ়ড মেকআপ আপনার জন্য একদম ঠিকঠাক। স্কিনকেয়ার ইনফিউজ়ড মেকআপ হলো বর্তমান বিউটি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একটা ট্রেন্ড, যা মূলত রূপচর্চা এবং ত্বকের যত্নের একটা চমৎকার সমন্বয়। সাধারণ মেকআপ যেখানে শুধু ত্বকের খুঁত ঢাকতে সাহায্য করে, সেখানে স্কিনকেয়ার ইনফিউজ়ড মেকআপ ত্বককে সুন্দর দেখানোর পাশাপাশি ভেতর থেকে তার পুষ্টি ও আর্দ্রতা জোগায়। এই ধরনের কসমেটিক্স তৈরিতে বিভিন্ন উপকারী উপাদান যেমন— হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন সি, ই, নায়াসিনামাইড, রেটিনল এবং এসপিএফ ব্যবহার করা হয়।