মাত্র ১০০ টাকায় ক্লাব বিক্রি, কর্পোরেটরা সরে যাচ্ছে— শিরে সংক্রান্তি ISL-এ? - 24 Ghanta Bangla News
Home

মাত্র ১০০ টাকায় ক্লাব বিক্রি, কর্পোরেটরা সরে যাচ্ছে— শিরে সংক্রান্তি ISL-এ?

Spread the love

ফুটবল মহলের একাংশের মতে, এখানে ১০০ টাকা শুধু একটি চুক্তির অঙ্ক নয়, বরং ভারতীয় ফুটবলের বর্তমান বাণিজ্যিক পরিস্থিতির একটি বড় প্রতীক। একটি ISL ক্লাবের মালিকানা মাত্র ১০০ টাকার বিনিময়ে হস্তান্তরিত হওয়া লিগের বাণিজ্যিক মূল্য এবং ক্লাবগুলির আর্থিক স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ভবিষ্যতের বিনিয়োগকারীদের কাছেও এই ঘটনা নেতিবাচক বার্তা দিতে পারে বলে আশঙ্কা।

ISL-এর আর্থিক মূল্য কমছে

ISL-এর সম্প্রচার স্বত্বের মূল্য গত এক বছরে বড় ধাক্কা খেয়েছে। আগে যেখানে প্রতি মরশুমে প্রায় ২৭৫ কোটি টাকার চুক্তি ছিল, সেখানে তা নেমে এসেছে প্রায় ৮.৬ কোটিতে। নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজতেও সমস্যার মুখে পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)।

এর মধ্যেই প্রাক্তন চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি মালিকানা বদলে দিল্লিতে চলে গিয়েছে। অন্য দিকে, মুম্বই সিটি এফসি থেকেও নিজেদের অংশীদারিত্ব তুলে নিয়েছে সিটি ফুটবল গ্রুপ। ফলে ISL-এর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

চিন্তা আছে, তবু আশা ছাড়ছেন না অনেকে

ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়ার মতে, টাটা গোষ্ঠীর মতো বড় সংস্থার সরে যাওয়া ভারতীয় ফুটবলের জন্য বড় ধাক্কা। তিনি বলেন, ‘খুবই দুঃখজনক। শুধু ভারতে নয়, গোটা বিশ্বের অন্যতম বড় কর্পোরেট সংস্থা টাটা। তাদের মালিকানাধীন একটি দল লিগ থেকে সরে যাওয়া ভবিষ্যতের বিনিয়োগকারীদের কাছে খুব নেতিবাচক বার্তা পাঠাবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *