ভারতীয় দলে সামির প্রত্যাবর্তন নিয়ে সরব ঈশান কিষান
দলীপ ট্রফির ফাইনালের আগে মহম্মদ সামির ভারতীয় দলে ফেরার পক্ষে জোরালো সওয়াল করলেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষান। সেমিফাইনালে সামির পারফরম্যান্স, ফিটনেস, খেলার প্রতি আগ্রহ এবং নেতৃত্বের ক্ষমতায় মুগ্ধ ঈশান। তাঁর মতে, তিন বছর পরেও সামির মধ্যে ফেরার সেই একই খিদে রয়েছে। সামি নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছেন। চলতি মরশুমে রঞ্জি ট্রফিতে ৩৭টি এবং বিজয় হাজারে ট্রফিতে ১৫টি উইকেট নিয়েছেন তিনি।