রোহিতের ভবিষ্যৎ নিয়ে এখনও চলছে জটিলতা - 24 Ghanta Bangla News
Home

রোহিতের ভবিষ্যৎ নিয়ে এখনও চলছে জটিলতা

Spread the love

সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগরকরকে নিয়ে। ২০২৩ সালের জুলাই থেকে দায়িত্বে আছেন আগরকর। সেপ্টেম্বরের শেষেই তাঁর সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত যা ইঙ্গিত মিলছে, আগরকর আরও এক বছর এক্সটেনশন পেতে চলেছেন। অর্থাৎ ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত তিনিই চেয়ারম্যান থাকবেন। বিশ্বকাপের ঠিক এক বছর আগে নতুন নির্বাচক প্রধান চাইছে না বোর্ড। বিশ্বকাপ হবে পরের বছর অক্টোবর–নভেম্বরে।এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, ২০২৭ বিশ্বকাপে কি নির্বাচকদের ভাবনায় রোহিত শর্মা থাকবেন? ইংল্যান্ড সফর চলাকালীন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছিলেন, রোহিত অবশ্যই বিশ্বকাপের ভাবনায় আছেন। তার পরেই লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১৩৮ রানের ইনিংস খেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তার আগে রটে গিয়েছিল, নির্বাচকদের চেয়ারম্যান ও টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপ ভাবনায় বিরাট কোহলি থাকলেও রোহিতকে ভাবা হচ্ছে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *