রোহিতকে নিয়ে গম্ভীর-আগরকরের বিরুদ্ধে মত শুবমান-শ্রেয়সের
রোহিত শর্মাকে ঘিরে সব জল্পনায় আপাতত ইতি পড়ল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে ২০২৭ সালের ODI বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে রাখার পক্ষেই মত দিয়েছে সংখ্যাগরিষ্ঠ অংশ। যদিও অবসরের সিদ্ধান্ত পুরোপুরি রোহিতের উপর ছেড়ে দেওয়া হয়েছে। গৌতম গম্ভীর ও অজিত আগরকর নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে থাকলেও শুবমান গিল, শ্রেয়স আইয়ার, ভিভিএস লক্ষ্মণ ও BCCI সচিব দেবজিৎ সাইকিয়া কিন্তু রোহিতের অভিজ্ঞতার উপরই আস্থা রেখেছেন।