পুরভোটে টিকিট দেওয়ার আগে কর্মীদের পারফরম্যান্স টেস্ট পদ্মে
বিজেপি নেতৃত্ব চাইছেন, পুরভোটের আগে প্রার্থী বাছাই নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে সামনে না আসে। কেউ যাতে বলতে না পারেন, যথেষ্ট যোগ্য হওয়া সত্ত্বেও পুরভোটে পার্টি টিকিট দেয়নি। সেই কারণে বিধানসভা ভোটের নিরিখে প্রত্যেক নেতা–কর্মীর পারফরম্যান্স রিভিউ তৈরি করছে বিজেপি। দলের এক বর্ষীয়ান নেতার কথায়, ‘এ বারের বিধানসভা ভোটে প্রত্যেক নেতা–কর্মীর নির্দিষ্ট দায়িত্ব ছিল। তাঁরা সেই দায়িত্ব পালন করেছেন কি না, সেটাই খতিয়ে দেখা হবে। যদি দেখা যায়, তিনি নিজের ওয়ার্ডে দলকে জেতাতে পারেননি, অথচ পুরভোটে টিকিট চাইছেন, তখনই সংশ্লিষ্ট নেতার নাম সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে কেটে দেওয়া হবে।’