ডার্বি নিয়ে বিশেষ পরিকল্পনা, সমর্থকদের জন্য একগুচ্ছ ঘোষণা IFA-র - 24 Ghanta Bangla News
Home

ডার্বি নিয়ে বিশেষ পরিকল্পনা, সমর্থকদের জন্য একগুচ্ছ ঘোষণা IFA-র

Spread the love

সাংবাদিকদের মুখোমুখি হয়ে IFA সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, বারাসতে ডার্বি আয়োজনকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিপুল সাড়া মিলবে। তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘আমরা আশাবাদী তো বটেই, তবে আমার দৃঢ় বিশ্বাস যে ওই দিন মাঠে আমরা দর্শকদের সবাইকে জায়গা দিয়ে উঠতে পারব না। বারাসত বরাবরই ক্রীড়াপ্রেমীদের জায়গা। অতীতেও ছোট ছোট ম্যাচে সেখানকার মানুষ যেভাবে গ্যালারি ভরিয়েছেন, তাতে প্রথমবার ডার্বির মতো বড় ম্যাচে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে। বারাসাত ও সমগ্র উত্তর ২৪ পরগনার ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচটি একটি দারুণ উপহার হতে চলেছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *