যুবভারতীর কলঙ্ক মুছতে ফের শহরে মেসি-ম্যাজিক? টাকা ফেরতের আশ্বাস মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

যুবভারতীর কলঙ্ক মুছতে ফের শহরে মেসি-ম্যাজিক? টাকা ফেরতের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Spread the love

কলকাতা: যুবভারতীর ‘মেসিকাণ্ড’ সম্ভবত সাম্প্রতিক কালে বাংলার ক্রীড়া ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়। ২০২৫ সালের ডিসেম্বরে লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়েছিল,…

কলকাতা: যুবভারতীর ‘মেসিকাণ্ড’ সম্ভবত সাম্প্রতিক কালে বাংলার ক্রীড়া ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়। ২০২৫ সালের ডিসেম্বরে লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা শহরের ফুটবলপ্রেমীদের মনে এখনও দগদগে। দীর্ঘক্ষণ মাঠে অপেক্ষায় থেকেও প্রিয় তারকার দেখা পাননি হাজার হাজার দর্শক। এবার সেই ক্ষতে প্রলেপ দিতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার শিকার ৩৩ হাজার দর্শককে টিকিটের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ক্রীড়া বাজেট থেকেই এই টাকা ফেরত দেওয়া হবে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক বিজেপি নেতা-নেত্রী আশ্বাস দিয়েছিলেন যে, যুবভারতীর কলঙ্ক মুছতে মেসিকে ফের কলকাতায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এবার বোধহয় সেই সুযোগটাই আসতে চলেছে। সদ্য আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি। তাঁর এই সিদ্ধান্তে গোটা বিশ্বের পাশাপাশি কেঁদেছে কলকাতাও। তবে এই মন খারাপের মাঝেই আশার আলো দেখিয়েছেন মেসির ‘গোট’ (GOAT) টুরের আয়োজক তথা ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরই ফের একবার কলকাতার মাঠে নামতে পারেন লিওনেল মেসি।

অক্টোবরেই শতদ্রু-মেসি মেগা বৈঠক

এর আগেও শতদ্রু জানিয়েছিলেন, মেসিকে ভারত ও বাংলাদেশে আনার জন্য তিনি কাজ করছেন। ২০২৬-এর বিশ্বকাপ চলাকালীনও তাঁর কথায় সেই ইঙ্গিত মিলেছিল। এবার শতদ্রু দত্ত জানিয়েছেন, “অক্টোবরের শেষ সপ্তাহে মেসির সঙ্গে আমার দেখা হবে। মেসিকে ফের কলকাতা-সহ দু’টি শহরে আনার ইচ্ছে রয়েছে।” শতদ্রু আশাবাদী, আগামী বছর ফের মেসিকে তিলোত্তমায় আনতে পারবেন তিনি এবং এবার তিনি ফুটবলার হিসেবেই আসবেন।

ইন্টার মায়ামির জার্সিতে যুবভারতীতে?

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন মেসি। খবর অনুযায়ী, আগামী বছর দক্ষিণ এশিয়ায় প্রাক-মরশুম প্রস্তুতি শিবির (Pre-season camp) করতে পারে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। সেই সফরের তালিকায় কলকাতা এবং বাংলাদেশকে রাখার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। শতদ্রুর উদ্যোগেই ইন্টার মায়ামির সঙ্গে এই সফর নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। আর ইন্টার মায়ামি শহরে এলে ডেভিড বেকহ্যামের দলের গোলাপি জার্সিতে ফের একবার সল্টলেক স্টেডিয়ামে মেসির খেলা দেখার সুযোগ তৈরি হবে। আপাতত অক্টোবরের সেই মেগা বৈঠকের দিকেই চাতকের মতো চেয়ে রয়েছেন ময়দানের অগণিত ফুটবলপ্রেমী।

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *