‘তোমাদেরই খুন করব’, পুলিশের দিকেই তেড়ে গিয়েছিল টাইমস স্কোয়্যারের আততায়ী, মানসিক সমস্যায় ভুগছিল? - 24 Ghanta Bangla News
Home

‘তোমাদেরই খুন করব’, পুলিশের দিকেই তেড়ে গিয়েছিল টাইমস স্কোয়্যারের আততায়ী, মানসিক সমস্যায় ভুগছিল?

Spread the love

টাইমস স্কোয়্যারে আততায়ী দু’জনকে এলোপাথাড়ি কোপানোর পরেও, তৎক্ষণাৎ গুলি চালায়নি পুলিশ। আততায়ীকে প্রথমে ছুরি ফেলে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু পঞ্চাশ ছুঁইছুঁই সেই আততায়ী পামেলা সিসনেরোস তা না করে, উল্টে পুলিশ অফিসারদেরই হুমকি দেয়। বলতে থাকে, ‘ছুরি তো ফেলবই না। তোমাদেরই খুন করব।’

আততায়ীর মুখে এ কথা শোনার পরে আর ঝুঁকি নিতে চাননি পুলিশ অফিসারেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেই সময়েই পামেলাকে লক্ষ্য করে সার্ভিস রিভলভার থেকে গুলি চালান তাঁরা। তাতেই নিহত হয় আততায়ী। পরে তদন্তকারীরা খোঁজখবর করতে গিয়ে জানতে পেরেছেন, পামেলা কুইন্সের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল। এই সমস্যার কারণে ২০১৮-২০১৯ সালে কিছু ঘটনাও ঘটায় সে। তাতে নিউ ইয়র্কের পুলিশও জড়িয়ে পড়েছিল। কিন্তু অতীতে কখনওই তাঁকে গ্রেপ্তার করেনি পুলিশ। যদিও ঠিক কী রকম মানসিক সমস্যায় ভুগছিল প্রৌঢ়া, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি নিউ ইয়র্ক পুলিশের তরফে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *