গভীর রাতে রায়মঙ্গলের বাঁধে ধস, বৃষ্টিতে বিপদ
এই সময়, সন্দেশখালি: সুন্দরবনের সন্দেশখালিতে ক্রমাগত বৃষ্টির ফলে রায়মঙ্গল নদীর বাঁধে ধস নামায় চিন্তিত মণিপুরের তালতলা কাছারিপাড়ার বাসিন্দারা। সোমবার গভীর রাতে রায়মঙ্গল নদীর বাঁধে প্রায় দেড়শো ফুট এলাকাজুড়ে ধস নামে। গভীর রাতেই জেনারেটারের আলোতে গ্রামের মানুষের সাহযোগিতায় বাঁধ সংস্কার শুরু করে সেচ দপ্তর।