মেসির অবসর ঘোষণার পরে কী বলেছিলেন ক্রিস্তিয়ানো রোনাল্দো?
মেসিকে প্রয়োজন দেশের: ক্রিস্তিয়ানো রোনাল্দো
১০ বছর আগে মেসির প্রথম অবসরের ঘোষণার পরে রোনাল্দো আশা করেছিলেন, আর্জেন্তইন তারকা সিদ্ধান্ত বদলে আবার দেশের হয়ে খেলবেন। মেসিকে কাঁদতে দেখে তিনি বলেছিলেন, ‘ওঁকে চোখের জল ফেলতে দেখতে খারাপ লাগে। আমি আশা করি, মেসি আবার নিজের দেশের হয়ে খেলবে। কারণ মেসিকে প্রয়োজন ওঁর দেশের।’
তবে এ বার পরিস্থিতি অনেকটাই আলাদা। কেরিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন ৩৯ বছর বয়সি লিওনেল মেসি। তাই ফের আর্জেন্তিনার জার্সিতে মেসির ফেরার সম্ভাবনা খুবই কম বলেই মনে করা হচ্ছে। তবে ৪১ বছর বয়সি রোনাল্দো এখনও আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।