কলকাতা: ইদানিং সময়টা খুব খারাপ যাচ্ছে ইনফান্তিনোর। একাধিক বিতর্কে তোলপাড় ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন জর্ডন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্ আলি বিন আল-হোসেন। তাঁর দাবি, ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন না দিলে জর্ডন ফুটবল সংস্থার আর্থিক সহায়তা আটকে দেওয়ার হুমকি দিয়েছিল ফিফা। প্রিন্স আলির অভিযোগ, এটি কার্যত ব্ল্যাকমেল করার সামিল। ২০১৬ […]