বীরভূমের রামপুরহাটে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ১৬ অগস্ট রবিবার, সকালে রামপুরহাট শহরে নিজের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে কার্যালয়ের জানলা দিয়ে তাঁকে ওই অবস্থায় দেখতে পান বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। […]