পুলিশ সূত্রে খবর, বিষয়টি নজরে আসার পরেই ভুড়াগাঁও থানার পুলিশ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের তথ্য যাচাই করা শুরু করে। তদন্তের ভিত্তিতেই মুতালেবকে গ্রেপ্তার করা হয়। অসম পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাতেই আরও তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, সমাজমাধ্যমের পোস্টটি মুতালেব নিজেই করেছেন কি না এবং এর নেপথ্যে কী উদ্দেশ্য […]