গত ১৩ অগস্ট ইন্দাস থানার করিশুণ্ডা গ্রামে রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় ককরোচ জনতা পার্টির কর্মী আব্দুলের বাড়িতে। অভিযোগ, হাফিজ়কে মারধর করা হয় প্রথমে। ছেলেকে বাঁচাতে গেলে মারধর করা হয় তাঁর বাবা মহম্মদ মাফিককেও। তার জেরে পরে হাফিজ়ের বাবার মৃত্যু হয়। ১৬ অগস্ট মৃতের স্ত্রী হাসিনা বেগম বেশ কয়েক জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। […]