শ্লীলতাহানি! ধাওয়া করে বৃদ্ধকে পুলিশে দিলেন ছাত্রী - 24 Ghanta Bangla News
Home

শ্লীলতাহানি! ধাওয়া করে বৃদ্ধকে পুলিশে দিলেন ছাত্রী

Spread the love

এই সময়, ঝাড়গ্রাম: খড়্গপুর থেকে ট্রেনে চেপে ঝাড়গ্রামে বাড়িতে ফিরছিলেন ছাত্রী। অভিযোগ, ট্রেনের কামরায় এক বৃদ্ধ তাঁর শ্লীলতাহানি করেন। ছাত্রী প্রতিবাদ করলে ওই বৃদ্ধ পাশের কামরায় চলে যান। কিন্তু ছাড়ার পাত্রী ছিলেন না ওই ছাত্রী। তিনিও বৃদ্ধের পিছু নেন। বেগতিক বুঝে বৃদ্ধ ঝাড়গ্রাম স্টেশন আসতেই নেমে পড়েন। নাছোড় ছাত্রীও। বাড়িতে ফেরার কথা ভুলে বৃদ্ধের পিছনে ধাওয়া করেন তিনি। স্টেশনে ভিড়ের সুযোগ নিয়ে বৃদ্ধ পালানোর চেষ্টা করলে ‘ওকে ধরুন, ওকে ধরুন’ বলে চিৎকার করতে করতে ছুটতে থাকেন ছাত্রী। আশপাশের লোকজন কিছুটা হতচকিত হয়ে পড়েন। তবে শেষ রক্ষা হয়নি। বৃদ্ধকে পাকড়াও করেন ছাত্রী। তুলে দেন জিআরপির হাতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *