কিছু এলাকায় একবেলা পানীয় জল শিলিগুড়িতে - 24 Ghanta Bangla News
Home

কিছু এলাকায় একবেলা পানীয় জল শিলিগুড়িতে

Spread the love

প্রথমত, শহরের জনসংখ্যার তুলনায় এই প্রকল্পটির জল সরবরাহ ক্ষমতা বেশ কম। শহরের ৩০টি ওয়ার্ডে জন্য প্রকল্পটি তৈরি করা হয়েছিল। পরে আরও ১৭টি ওয়ার্ড সংযুক্ত হওয়ায় এমনিতেই জল সরবরাহ ক্ষমতা প্রয়োজনের তুলনায় কম। সেই খামতি সামলাতে শহরের নানা এলাকায় পাম্প বসিয়ে ভূগর্ভস্থ জল তুলে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তার পরেও জল নিয়ে নিত্য অভিযোগ। সেই অভিযোগ সামাল দিতে পুরসভার ৩৫টি জলের ট্যাঙ্ক সারা বছর শহরের নানা এলাকায় পাঠানো হয়। দ্বিতীয় সমস্যা, মহানন্দা নদী থেকে এই প্রকল্পে জল নিয়ে শোধন করার পরে সরবরাহ করা হত। দূষণের কারণে মহানন্দা নদী থেকে জল তোলার ব্যাপারে নানা মহল থেকে আপত্তি তোলা হয়। তৃতীয়ত, শহরে জল সরবরাহের জন্য যে সমস্ত ভূগর্ভস্থ পাইপ বসানো হয়েছিল, সেগুলি ছিল অ্যাজবেস্টসের। তা নিয়েও আপত্তি রয়েছে নানা মহলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *