‘টক্সিক’-এ যৌন দৃশ্য নিয়ে সমালোচনায় কিয়ারাকে সমর্থন স্বস্তিকার
‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় যশ ও কিয়ারা আডবাণী। ছবিতে দুই তারকার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুক্তির আগেই শুরু হয়েছিল বিতর্ক। বিশেষ করে ‘তবাহী’ গানটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ার একাংশের তীব্র কটাক্ষের মুখে পড়েন কিয়ারা। এ বার সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়