Mohan Bhagwat: নিউইয়র্কে আজ RSS প্রধানের দুটি অনুষ্ঠান, লিঙ্কে ক্লিক করে দেখুন | Mohan Bhagwat in New York: Watch RSS Chief’s 2 US Events Live - 24 Ghanta Bangla News
Home

Mohan Bhagwat: নিউইয়র্কে আজ RSS প্রধানের দুটি অনুষ্ঠান, লিঙ্কে ক্লিক করে দেখুন | Mohan Bhagwat in New York: Watch RSS Chief’s 2 US Events Live

Spread the love

নিউইয়র্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে যোগ দিতে আমেরিকায় রয়েছেন RSS প্রধান মোহন ভাগবত। একাধিক কর্মসূচিতে বক্তব্য রাখছেন তিনি। শনিবার (২৯ অগস্ট) দুটো কর্মসূচিতে বক্তব্য রাখবেন। অনলাইনে আপনারা সরাসরি দুই কর্মসূচি দেখতে পাবেন।

কখন কোন কর্মসূচিতে থাকবেন আরএসএস প্রধান?

এদিন আমেরিকার নিউইয়র্কে দুটি কর্মসূচিতে থাকবেন মোহন ভাগবত। প্রথমে আমেরিকার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ‘ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি’ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। ভারতীয় সময় রাত ৮টা ৫০ মিনিট। নিচের লিঙ্কে ক্লিক করে সেই অনুষ্ঠান দেখতে পারবেন।

অনুষ্ঠানটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:

https://youtube.com/live/qVKBmf9kCDg?feature=share

এরপর নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। স্থানীয় সময় দুপুর আড়াইটেয় অনুষ্ঠানটি হবে। ভারতীয় সময় রাত ১২টায় অনুষ্ঠানটি দেখতে পাবেন।

অনুষ্ঠানটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:

https://www.youtube.com/live/p–vsqaVXMY?is=krmo_-fnr8aFp70N

আয়োজকদের দাবি, ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ অনুষ্ঠানে আমেরিকার ৩৯টি অঙ্গরাজ্য থেকে ৫,০০০-এরও বেশি মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি ২৫০টিরও বেশি সংগঠন এই কর্মসূচির সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

মোহন ভাগবতের এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই নিউইয়র্কে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। RSS-র আদর্শ নিয়ে আপত্তি তুলে কয়েকটি নাগরিক অধিকার ও আন্তঃধর্মীয় সংগঠন অনুষ্ঠানের বিরোধিতা করেছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও জানিয়েছেন, তিনি এই জমায়েতকে সমর্থন করেন না। তবে ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে ব্যক্তিগতভাবে বুক করা অনুষ্ঠান বাতিল করার মতো আইনি ক্ষমতা শহর প্রশাসনের রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

অন্যদিকে, অনুষ্ঠানের আয়োজকদের বক্তব্য, এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানবিক ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা এবং মুক্ত আলোচনার সুযোগ তৈরি করা। গায়িকা মেরি মিলবেনের মতো সমর্থকরাও অনুষ্ঠানের পক্ষে সওয়াল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *