‘পরিস্থিতি ভালো মনে হচ্ছে না...’নেপালের বিপর্যয়ে ৮০ জনের খোঁজ নেই, কান্নায় ভেঙে পড়লেন সদগুরু - 24 Ghanta Bangla News
Home

‘পরিস্থিতি ভালো মনে হচ্ছে না…’নেপালের বিপর্যয়ে ৮০ জনের খোঁজ নেই, কান্নায় ভেঙে পড়লেন সদগুরু

Spread the love

সাধারণত তাঁকে দেখা যায় শান্ত, স্থির মুখে। কথা বলেন ধীর গলায়। কিন্তু নেপালের ভয়াবহ বিপর্যয়ের খবর দিতে গিয়ে সেই সদগুরুকেই দেখা গেল সম্পূর্ণ অন্য রূপে। কথা বলতে বলতে থেমে যাচ্ছেন তিনি। চোখে জল। কাঁপছে হাত-পা। গলা ভারী হয়ে আসছে। কারণ, তাঁর Isha Foundation-এর কৈলাস মানস সরোবর যাত্রার একটি দলের ৭৭ জন পুণ্যার্থীর এখনও কোনও খোঁজ নেই। তাঁদের সঙ্গে থাকা আরও তিন জন স্বেচ্ছাসেবকেরও সন্ধান মিলছে না। অর্থাৎ মোট ৮০ জনের অবস্থান নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। তবে তাঁদের মৃত্যুর খবর এখনও নিশ্চিত নয়। তাঁরা কোথায় রয়েছেন, সেটাই এখন বড় প্রশ্ন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *