পদত্যাগ মহামেডানের কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর
কলকাতা লিগে ভালো ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে নিজেদের গ্রুপের শীর্ষে। গত মরশুমে কঠিন সময় কাটিয়ে এ বার মহামেডানের এই পারফরম্যান্স তাদের মানসিক দিক থেকে চাঙ্গা রেখেছে। কিন্তু এই পরিস্থিতিতে ধাক্কা খেল সাদা কালো শিবির। আচমকাই কোচের পদ থেকে অবসর নিলেন মেহরাজউদ্দিন ওয়াডু। বৃহষ্পতিবার রাতে মেইল করে পদত্যাগপত্র পাঠান তিনি। দলকে কোচিং করাবেন সহকারি শাহিদ রামন।