জিন্স প্যান্ট বানাতে এত জল লাগে কেন? আর তা কোথায় যায় জানেন?
নতুন জিন্সকে অনেক সময় ইচ্ছা করেই পুরোনো বা ব্যবহৃত দেখানো হয়। কোথাও হালকা রং, কোথাও ফেডেড লুক, আবার কোথাও ছেঁড়া বা ঘষা-ঘষা ভাব। এই ধরনের finishing-এর জন্য washing, bleaching, stone wash বা অন্য প্রক্রিয়া ব্যবহার করা হতে পারে। আর এই ধাপগুলিতেও জলের প্রয়োজন হয়। অর্থাৎ জিন্স যতটা ‘স্টাইলিশ’ দেখায়, সেই লুক তৈরি করার পিছনেও রয়েছে একাধিক প্রক্রিয়া।