‘রঞ্জি জেতাক বাংলার ছেলেরা’, জীবনকৃতি সম্মানের জন্য নাম ঘোষণার পরে মন্তব্য উৎপলের - 24 Ghanta Bangla News
Home

‘রঞ্জি জেতাক বাংলার ছেলেরা’, জীবনকৃতি সম্মানের জন্য নাম ঘোষণার পরে মন্তব্য উৎপলের

Spread the love

এই সময়: অনেক বছর আগে ময়দানে যখন এক কিশোর খেলতে এসেছিল, তখন তাঁর চোখে বড় কোনও স্বপ্ন ছিল না। বাংলার হয়ে খেলবে, দেশের হয়ে খেলবে, এই সব ভাবনা সেই কিশোরের মাথাতেই আসেনি! পরে সেই কিশোর দেশের হয়ে খেলল তো বটেই, বাংলার সর্বকালের অন্যতম সেরা স্পিনারের মর্যাদাও পেয়ে গেল। বুধবার রাতে উৎপল চট্টোপাধ্যায়ের নাম যখন লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানের জন্য ঘোষণা করা হলো, তখন যেন তাঁর গলায় কিছুটা আবেগ। বলে দিলেন, ‘কোনও কিছু ভেবে ক্রিকেট খেলতে আসিনি। কিন্তু আজ এই সম্মানের কথা শুনে মনে হচ্ছে, হয়তো কিছু করেছিলাম।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *