ড্র করে মাথায় হাত শুবমানদের, আদৌ WTC ফাইনালে যেতে পারবে ভারত? জানুন অঙ্ক - 24 Ghanta Bangla News
Home

ড্র করে মাথায় হাত শুবমানদের, আদৌ WTC ফাইনালে যেতে পারবে ভারত? জানুন অঙ্ক

Spread the love

কী ভাবে WTC ফাইনালে পৌঁছতে পারে ভারত?

২০২৫-২৭ WTC সাইকেলে ভারতের এখনও সাতটি টেস্ট বাকি। এর মধ্যে দু’টি নিউ জ়িল্যান্ডের মাটিতে এবং পাঁচটি দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই সাতটি ম্যাচ থেকে মোট ৮৪ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে ভারতের। এই সাত টেস্টের মধ্যে ছ’টিতে জিতলে ভারতের মোট পয়েন্ট দাঁড়াবে ১৪০ এবং PCT হবে ৬৪.৮১ যা ভারতকে WTC ফাইনালের যোগ্যতা অর্জনের দৌড়ে টিকিয়ে রাখবে।

তবে ভারত যে দলগুলিকে টপকানোর চেষ্টা করছে, তাদের মধ্যে কয়েকটি ভারতের চেয়ে কম টেস্ট খেলেছে। ফলে দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডের সামনে নিজেদের PCT আরও বাড়ানোর সুযোগ থাকবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *