টি-টোয়েন্টিতে নয়া ইতিহাস KKR তারকার
টি-টোয়েন্টি ক্রিকেটে বড় মাইলস্টোন ছুঁয়ে ফেললেন কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার-অলরাউন্ডার সুনীল নারিন। বৃহস্পতিবার বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬৫০ উইকেট পূর্ণ করলেন তিনি। এক দশকেরও বেশি সময় ধরে নিজের মিস্ট্রি স্পিন, নিয়ন্ত্রিত বোলিং এবং অভিজ্ঞতা দিয়ে এই ফরম্যাটে দাপট দেখিয়ে চলেছেন নারিন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে গড়লেন নয়া নজির।