চোলাই রুখতে চেলাকাঠ হাতে রাতপাহারা ছায়াদের - 24 Ghanta Bangla News
Home

চোলাই রুখতে চেলাকাঠ হাতে রাতপাহারা ছায়াদের

Spread the love

হঠাৎ রাস্তায় জোরালো আলো দেখা যায়। মোটরবাইকের অবয়ব স্পষ্ট হতেই শোনা যায় তীক্ষ্ণ শিস। চালক কিছু বুঝে ওঠার আগেই লাঠি, চেলাকাঠ হাতে মোটরবাইকের সামনে দাঁড়িয়ে পড়েন ওঁরা। বেগতিক দেখে মোটরবাইক ফেলে চম্পট দেন চালক। মোটরবাইকের হ্যান্ডলে ঝোলানো ব্যাগ থেকে উদ্ধার হয় চোলাইয়ের একাধিক পাউচ। যা দেখে দলের একজন বলেন, ‘কী রে, বলেছিলাম না, খবর পাক্কা!’

গ্রামের ছায়া দোলই, ভাদু দোলইরা সমস্বরে বলছেন, ‘আমরা কোনও পার্টি, পঞ্চায়েত রেয়াত করব না। চোলাই মদের কারবার বন্ধ করেই ছাড়ব। বাইরে থেকে চোলাই এনে গ্রামে বিক্রি হবে। আর আমাদের সংসারে অশান্তি চলবে। এ সব আর সহ্য করব না। প্রয়োজনে প্রতিদিন রাতে আমরাই পাহারা দেবো। দেখি, গ্রামে কী করে চোলাই ঢোকে!’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *