এমবাপের হ্যাটট্রিকে মুগ্ধ মোরিনহো, রিয়ালকে জিতিয়ে রোনাল্দোর স্মৃতি ফেরালেন ফরাসি তারকা - 24 Ghanta Bangla News
Home

এমবাপের হ্যাটট্রিকে মুগ্ধ মোরিনহো, রিয়ালকে জিতিয়ে রোনাল্দোর স্মৃতি ফেরালেন ফরাসি তারকা

Spread the love

সমর্থকদের ক্ষোভের পরে রিয়ালের কামব্যাক

প্রথমার্ধে সেরা ছন্দে ছিল না রিয়াল মাদ্রিদ। ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে না পারায় বিরতির আগেই ঘরের মাঠে সমর্থকদের বিদ্রুপের মুখে পড়তে হয় ভিনিসিয়াস-বেলিংহ্যামদের। তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য মেজাজে মাঠে নামে রিয়াল। এমবাপের দুর্দান্ত পারফরম্যান্সে বদলে যায় ম্যাচের ছবি। ম্যাচ শেষে এমবাপেকে প্রশংসায় ভরিয়ে দেন রিয়ালের কোচ মোরিনহো।

তিনি বলেন, ‘সাধারণত কোনও এক জন ফুটবলারকে নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। কিন্তু এমবাপে যা করেছে, সেটা অবিশ্বাস্য। গোল করার জন্য মুখিয়ে থাকে ও। সুযোগ তৈরি করার ক্ষেত্রেও এমবাপের বিশেষ দক্ষতা রয়েছে। দল যখন চাপে থাকে, তখন নিচে নেমে ভিনিসিয়াস ও বেলিংহ্যামের সঙ্গে পাস খেলে আক্রমণ গড়ে তোলে। রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের মতো করে ইতিহাস তৈরির জন্য প্রস্তুত এমবাপে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *