বৃষ্টিতেই স্বপ্নভঙ্গ হবে? চতুর্থ দিনের শেষে চিন্তায় ভারত
জয়ের গন্ধ যখন স্পষ্ট, তখনই ভারতের সামনে বাধা বৃষ্টি। শ্রীলঙ্কার ব্যাটারদের চেয়ে প্রকৃতিই যেন বেশি লড়ছে শুবমান গিলদের বিরুদ্ধে। বৃষ্টিতে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগে শেষ হয়। শ্রীলঙ্কা ৬ উইকেটে ২২৯ রান করে ১৬ রানে এগিয়ে। শেষ দিনে চার উইকেট বাকি। ভারত এখনও জয়ের দাবিদার, তবে আকাশের দিকে তাকিয়েই শুরু করতে হবে লড়াই।