৩৭টি হোটেলে নোটিস দমকল দপ্তরের, ব্যবস্থা না নিলে বন্ধের হুঁশিয়ারি
হাওড়ার প্রায় ৩৭টি হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নোটিস দিল দমকল দপ্তর। পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা না থাকলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট হোটেল সিল করে দেওয়ার হুঁশিয়ারি। হাওড়ায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার পরে হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের এই তৎপরতা।