‘ছেলেকে বকলেন কেন?’ বেল্ট খুলে দুই শিক্ষককে বেদম পেটানোর অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে, চাঞ্চল্য
FAQ
প্রশ্ন: ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তর: উত্তর ২৪ পরগনার হরিপদ ইনস্টিটিউশনে এই ঘটনা ঘটেছে।
প্রশ্ন: কেন ওই ছাত্রকে বকেছিলেন শিক্ষক?
উত্তর: একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন চলাকালীন ক্লাসে হই-হট্টগোল করছিল কয়েকজন ছাত্র। বার বার শান্ত হতে বলার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দু’-একজন ছাত্রকে শাসন করেন বাংলার শিক্ষক অরুণ দাস।
প্রশ্ন: অভিযুক্ত অভিভাবকের বিরুদ্ধে কী অভিযোগ?
উত্তর: অভিযোগ, ছেলেকে কেন বকাবকি করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে স্কুলে এসে কোমরের বেল্ট খুলে অরুণ দাসকে মারধর করেন তাঁর বাবা দেবব্রত দাস।
প্রশ্ন: আর কে আহত হয়েছেন?
উত্তর: অরুণ দাসকে বাঁচাতে এগিয়ে গেলে প্রধান শিক্ষক সমরেশচন্দ্র মণ্ডলও বেল্টের আঘাতে আহত হন বলে অভিযোগ।
প্রশ্ন: পুলিশ কী ব্যবস্থা নিয়েছে?
উত্তর: শিক্ষকরা গোপালনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।