গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাইকোর্টে স্বস্তি মহুয়ার - 24 Ghanta Bangla News
Home

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাইকোর্টে স্বস্তি মহুয়ার

Spread the love

এ দিন রাজ্যের তরফে আইনজীবী কল্লোল মণ্ডল দাবি করেন, ১৮ অগস্ট নদিয়া আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সাংসদ উস্কানিমূলক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তাঁকে নোটিস পাঠানোর পরেও তিনি হাজির না–হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মহুয়ার আইনজীবী বলেন, সংশ্লিষ্ট আদালতের পরোয়ানা জারির এক্তিয়ারই নেই। এমপি–এমএলএ আদালত করতে পারে। ডিভিশন বেঞ্চের বক্তব্য, এটা জামিনযোগ্য অফেন্স। সাংসদের হাজিরায় সমস্যা ছিল না। মহুয়ার আইনজীবীর বক্তব্য, ‘প্রথমে কোনও এফআইআর, পুলিশ কেসই হয়নি। আমার মক্কেল অভিযোগ দায়ের করার পরে তাঁর বিরুদ্ধে পাল্টা এফআইআর করা হয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *