Raaz-এর মালিনী শর্মা এখন কী করছেন?
একসময় বলিউডের পরিচিত মুখ ছিলেন মালিনী শর্মা। মডেলিং, মিউজিক ভিডিয়ো, টেলিভিশন—সব ক্ষেত্রেই কাজ করেছিলেন তিনি। তবে ২০০২ সালের হরর ছবি ‘রাজ’-এ অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। বিপাশা বসু এবং ডিনো মোরিয়ার সঙ্গে অভিনয় করা সেই ছবির পাশাপাশি ‘আপকে পেয়ার মে’ গানেও মালিনীর উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু তার পরেই ধীরে ধীরে বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী।