স্ত্রীকে কুপিয়ে খুন, ভ্রাতৃবধূকেও কোপানোর অভিযোগ, গ্রেপ্তার ১ - 24 Ghanta Bangla News
Home

স্ত্রীকে কুপিয়ে খুন, ভ্রাতৃবধূকেও কোপানোর অভিযোগ, গ্রেপ্তার ১

Spread the love

এই সময়, তমলুক: ছেলেকে ঘিরে বিবাহবহির্ভূত সংক্রান্ত অভিযোগের জেরে গ্রামে সালিশি বসেছিল। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীকে ছুরি দিয়ে খুন এবং ভ্রাতৃবধূকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাতে চণ্ডীপুর থানার মগরাজপুরে এই ঘটনা ঘটে। নিহত মহিলার নাম শঙ্করীবালা মণ্ডল (৪৭)। বছর পঁয়ত্রিশের যমুনা মণ্ডলকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

ঘটনায় অভিযুক্ত হরিপদ মণ্ডলকে রবিবার দুপুরে গ্রেপ্তার করেছে চণ্ডীপুর থানার পুলিশ। পেশায় তিনি গাড়িচালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিপদর ছেলে বিশ্বজিতের সঙ্গে প্রতিবেশী এক মহিলার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। ওই মহিলা কয়েক দিন আগে নিখোঁজ হন। তাঁর স্বামী বিশ্বজিতের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে গ্রামে সালিশি সভা ডাকেন। শনিবার সেখানে বিশ্বজিৎকে জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযোগ,সেখানে কয়েক জন গ্রামবাসী তাঁকে মারধরও করেন। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সালিশি সভা শেষ হওয়ার পরে হরিপদ বাড়ি ফেরেননি। রাতে ফিরে ধারালো ছুরি নিয়ে স্ত্রীর উপরে চড়াও হন বলে অভিযোগ। শঙ্করীকে বাঁচাতে গিয়ে ভ্রাতৃবধূ যমুনা মণ্ডলও জখম হন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *