ভারী বৃষ্টিতে জল থই থই অবস্থা মথুরায়
টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপ্রদেশের মথুরা। হাঁটু সমান জল শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। থমকে গেছে যানবাহনের গতি। কোথাও জমা জলে রাস্তায় আটকে গাড়ি, কোথাও জমা জল ঠেলে গন্তব্যে পৌঁছতে বাধ্য হচ্ছেন মানুষ। মথুরার বিভিন্ন প্রান্তের সেই ছবি দেখুন ভিডিয়োয়।