বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, কিশোরের মরণোত্তর অঙ্গদানে বাঁচল দুই প্রাণ
গত বৃহস্পতিবার বাড়ির অজান্তে ভোরেই বাড়ি থেকে বেরিয়েছিল আকাশ। সকালে বাবার ঘুম ভাঙে পুলিশের ফোনে। নিউ টাউন থানা জানায়, দুর্ঘটনা ঘটেছে ছেলের। প্রথমে বেসরকারি হাসপাতালে, পরে ভেন্টিলেশন অ্যাম্বুল্যান্সে এসএসকেএমে আনা হয় তাকে। আকাশের বাবা রেভারেন্ড দেবাশিস আঢ্য বলেন, ‘আমার দু’টো পরিবার ছিল। একটা নিজের, অন্যটা চার্চের। আজ থেকে ওই মানুষগুলো তৃতীয় পরিবার— যাঁরা আমার ছেলের অঙ্গে প্রাণ ফিরে পেলেন।’