দামি ফোনের EMI না মেটাতে পেরে নদীতে ঝাঁপ! মহারাষ্ট্রের ঘটনার ছায়া এ বার দিল্লিতে
পরে পুলিশি জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে, সম্প্রতি তাঁর উপার্জন অনেকটাই কমে গিয়েছিল। ফলত, আইফোনের কিস্তি মেটাতে তিনি অক্ষম হয়ে পড়েছিলেন। অর্থ সঙ্কটে মানসিক চাপ তৈরি হয়েছিল। সেই কারণেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। পরে তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়।