তোলাবাজির অভিযোগ, মেজিয়ায় তৃণমূলের শ্রমিক নেতা গ্রেপ্তার - 24 Ghanta Bangla News
Home

তোলাবাজির অভিযোগ, মেজিয়ায় তৃণমূলের শ্রমিক নেতা গ্রেপ্তার

Spread the love

আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা কাটমানি নেওয়া-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের শ্রমিক সংগঠনের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি বিপত্তারণ গড়াই। বাঁকুড়ার শ্রমিক নেতা তিনি। অভিযোগ, বাঁকুড়ার মেজিয়া ব্লকের জেমুয়া গ্রামের বাসিন্দা করুণাময় পালকে সরকারি আবাস পাইয়ে দেওয়ার নাম করে ২০ হাজার টাকা নেন বিপত্তারণ। একই সঙ্গে অভিযোগ, প্রতিবাদ করায় মারধর করে ঘরছাড়া করা এবং ৫০ হাজার টাকা ‘জরিমানা’র বিনিময়ে ঘরে থাকার অনুমতি দেন এই নেতা। শনিবারই মেজিয়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *