২৭ না ২৮ অগস্ট, জানুন শুভ সময় ও নিয়ম। Ei Samay
রাখি বাঁধার শুভ সময় কখন?
২৮ অগস্ট রাখিবন্ধনের দিন সকাল ৬টা ৫ মিনিট থেকে ৯টা ৪৮ মিনিট পর্যন্ত সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই সময়ের মধ্যে ভাইয়ের হাতে রাখি পরানো যেতে পারে।
বিশেষ প্রয়োজনে ২৭ তারিখ দুপুর ১২টা ৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্তেও রাখি বাঁধা যেতে পারে। তবে এ দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত রাহুকাল থাকবে। তাই এই সময়টি এড়িয়ে চলাই ভালো।
তিনটি গিঁট দিয়েই রাখি বাঁধুন
রাখিবন্ধনের পুজোর জন্য রোলি, অক্ষত চাল, প্রদীপ, মিষ্টি, রাখি, ফুল ও ফল রাখতে পারেন। প্রথমে গণেশ এবং ইষ্টদেবতাকে স্মরণ করতে হবে। এরপর ভাইকে পরিষ্কার আসনে বসিয়ে কপালে তিলক ও অক্ষত চাল দিতে হবে। আরতি করার পর ভাইয়ের ডান হাতে বাঁধতে হবে রাখি। রাখিতে তিনটি গিঁট দিয়ে ভাইকে মিষ্টি খাওয়ানো এবং তাঁর সুরক্ষার সংকল্প নেওয়া হয়।
২৭ অগস্ট সত্যনারায়ণ ব্রত
পূর্ণিমা উপলক্ষে ২৭ অগস্ট, বৃহস্পতিবার সত্যনারায়ণের ব্রত ও পুজো করা যেতে পারে। ভক্তরা এ দিন নিয়ম মেনে সত্যনারায়ণ পুজো করে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করতে পারেন।