নৌকাবাইচে নারাজ ‘তৌহিদি জনতা’, বন্ধ করার দাবি বাংলাদেশে - 24 Ghanta Bangla News
Home

নৌকাবাইচে নারাজ ‘তৌহিদি জনতা’, বন্ধ করার দাবি বাংলাদেশে

Spread the love

‘তৌহিদি জনতা’র ক্ষোভের মুখে সিলেটের বিয়ানীবাজারে নৌকাবাইচ প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়ায় ওই প্রতিযোগিতা বন্ধ করার জন্য নানা দাবি তুলেছে ওই পক্ষ। সভা করেও প্রতিযোগিতা বাতিল করার দাবি করা হয়েছে।

বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নে স্থানীয় বাসিন্দাদের একটি অংশের উদ্যোগে দীর্ঘদিন ধরে নৌকাবাইচ হয়ে আসছে। এ বছর ২৮ অগস্ট ওই প্রতিযোগিতা হওয়ার কথা। কিন্তু প্রতিযোগিতার প্রচার শুরু হতেই পাল্টা বাতিলের দাবি ওঠে ‘লাউতা ইউনিয়ন তৌহিদি জনতা’-এর ব্যানারে। স্থানীয় একটি মসজিদে সভা করে এই দাবি জানিয়েছে তারা।

কেন বন্ধের দাবি?

একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে বেশ কয়েকজনকে নৌকাবাইচ বন্ধ করার দাবি জানাতে দেখা যাচ্ছে। এক জনের দাবি, নৌকা বাইচের নামে একটি জুয়ার আসর বসানোর চেষ্টা হচ্ছে। বাইচ প্রতিযোগিতার জন্য নদীর পাড় ভেঙে যায় বলেও অভিযোগ করা হয়েছে। আরও একজনের দাবি, এলাকার বিশৃঙ্খলা রুখতেই নৌকা বাইচ বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।

যদিও পাল্টা দাবি জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য আমিনুল ইসলাম। তাঁর দাবি, কিছু ব্যক্তি প্রতিবাদ করছেন। যথাসময়ে নৌকা বাইচ হবে। গত ১৫-২০ বছর ধরে সোনাই নদীতে এই প্রতিযোগিতা হয়।

আয়োজকেরা জানাচ্ছেন, প্রতিযোগিতায় অংশ নিতে আগামী শুক্রবার দুপুর ১২টার মধ্যে নৌকা নাম রেজিস্ট্রেশন করাতে হবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি বড় আকারের গরু এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ছাগল উপহার দেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *