আইফোনের ইএমআই না দিতে পারার চাপ, ছেলের আত্মহত্যা রুখতে গিয়ে পলকে শেষ পুরো পরিবার
পুলিশ সূত্রে খবর, প্রথমে পাহাড়ের নীচে দাঁড়িয়ে ছেলেকে বোঝানোর চেষ্টা করেন বাবা–মা। জড়ো হয়ে যান স্থানীয়রাও। কিন্তু সকলে মিলে বুঝিয়েও ওই তরুণকে পাহাড় থেকে নামিয়ে আনতে পারেননি। ঘণ্টা তিনেক এ রকম চলার পরে পাহাড়ের উপরে ওঠেন বাবা–মা। সেখানে উপস্থিত পর্যটকদের ফোনে তোলা ভিডিয়োয় দেখা গিয়েছে, বাবা এগোতেই ছেলে খাদের আরও ধারে চলে যায়।