তারাপীঠ-নিউ মার্কেটের জেরে সতর্কতা, ব্যবস্থা অগ্নিনির্বাপণ গড়তে ৭ দিন সময়
শঙ্কর বলেন, ‘শহরে হোটেল, রেস্তোরাঁগুলিতে অগ্নিনির্বাপক ব্যবস্থায় নানা গাফিলতি রয়েছে বলে অভিযোগ রয়েছে। তেমনই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ওভারলোডিংয়ের অভিযোগও উঠেছে। এসব খতিয়ে দেখতে কমিটি তৈরি হয়েছে। হোটেল, রেস্তোরাঁগুলিকে এক সপ্তাহ সময় দেওয়া হল। এর মধ্যে পরিকাঠামো তৈরি করে নিতে হবে। যতক্ষণ না-পর্যন্ত পরিকাঠামো তৈরি হচ্ছে ততক্ষণ প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হবে। মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে ব্যবসা করা যাবে না।’ শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল ঘোষ বলেন, ‘বুধবারই হোটেল মালিকদের বিজ্ঞপ্তি জারি করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিনও মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে ফের একই নির্দেশ পাঠানো হচ্ছে।’ পর্যটন মন্ত্রী এ দিন শহরের অলিগলিতে গড়ে ওঠা গুদামগুলির অগ্নিনির্বাপক ব্যবস্থাও খতিয়ে দেখার জন্য শিলিগুড়ির পুর কমিশনারকে নির্দেশ দেন।