ইলিশের অনেক রকম পদ খেয়েছেন, একদিন মাছের খিচুড়ি খেয়েও দেখুন, রইল রেসিপি
প্রণালী
শুকনো খোলা মুগডাল ভেজে নিন। একটি পাত্রে চাল-ডাল ভিজিয়ে রাখুন।
ইলিশের টুকরোগুলোতে নুন-হলুদ মাখিয়ে নিন। সর্ষের তেলে মাছগুলো ভেজে তুলে রাখুন।
এ বার হাঁড়ি ওই ইলিশের তেল এবং ঘি ঢেলে দিন। তেল গরম হলে দারুচিনি, তেজপাতা, এলাচ ও শাহি জিরে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন।
পেঁয়াজ নরম হয়ে এলে আদা-রসুন বাটা মিশিয়ে দিন। হলুদ ও লঙ্কাগুঁড়ো দিয়ে মশলাটা কষতে থাকুন। চাইতে আধ খানা টমেটোও দিতে পারেন। কষার সময়ে ১/৪ কাপ গরম জল দিতে পারেন।
মশলা কষা হয়ে গেলে জল ঝরিয়ে রাখা চাল-ডাল মিশিয়ে দিন। নুনও মিশিয়ে দেবেন। এ বার মশলার সঙ্গে চাল-ডাল ভালো করে কষতে থাকুন। ভাজা হয়ে গেলে ৯-১০ কাপ গরম জল মিশিয়ে দিন। এ বার ঢাকা দিয়ে রেখে দিন।
১৫-২০ মিনিট পরে ঢাকা সরিয়ে দেখুন জল মরে এসেছে কি না। জল কমে গেলে হাঁড়িতে ভেজে রাখা ইলিশগুলো সাজিয়ে দিন। এ বার ১০ মিনিট দমে রেখে দিন। মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিন। কাঁচা লঙ্কা ও পাতিলেবু দিয়ে পরিবেশন করুন ইলিশের খিচুড়ি।