গোল না এলেও বাজিমাত করল ভারতের রক্ষণ, ইংল্যান্ডকে আটকে হকি বিশ্বকাপের পরের রাউন্ডে মেয়েরাও - 24 Ghanta Bangla News
Home

গোল না এলেও বাজিমাত করল ভারতের রক্ষণ, ইংল্যান্ডকে আটকে হকি বিশ্বকাপের পরের রাউন্ডে মেয়েরাও

Spread the love

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দুরন্ত সেভ করে ইংল্যান্ডের টেসা হাওয়ার্ডকে গোল করতে দেননি ভারতের গোলকিপার বিচু দেবী। তাঁর অসাধারণ সেভের সৌজন্যে ইংল্যান্ডের সঙ্গে ০-০ ড্র করে পরের রাউন্ডে উঠল ভারত।

তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পুল ডি থেকে চিনের সঙ্গে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে, চার পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ইংল্যান্ড।

ম্যাচের প্রথম ১০ মিনিটের পর থেকেই দীর্ঘ সময় দাপট দেখায় ইংল্যান্ড। একের পর এক আক্রমণে ভারতের রক্ষণকে চাপে ফেলে তারা বেশ কয়েকটি পেনাল্টি কর্নারও আদায় করে নেয়। তবে ভারতের রক্ষণ এবং গোলকিপার দুর্দান্ত ভাবে সেই চাপ সামলান। বিচু দেবী এবং সবিতা পুনিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ ইংল্যান্ডকে গোল করতে দেয়নি।

ম্যাচের শেষ দিকে জয়ের গোলের মরিয়া চেষ্টায় গোলকিপারকেও তুলে নেয় ইংল্যান্ড। ১১ জন ফিল্ড প্লেয়ারকে নিয়ে ভারতের গোলমুখে ঝাঁপিয়ে পড়ে তারা। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড। নাটকীয় শেষ মুহূর্ত পার করে জয় না পেলেও পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে ভারত। অন্যদিকে, বিদায় নিতে হয় ইংল্যান্ডকে।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *