টিআরডিএ-র অনিয়মের জেরে হোটেলে আগুন?
বছরভর পুণ্যার্থীর ভিড় থাকে তারাপীঠে। লজ, হোটেল, রিসর্টের সংখ্যা কমপক্ষে ৪০০। তার মধ্যে প্রায় ৫০-৬০টির অবস্থান মন্দিরের আশপাশে, ভিআইপি গেটের কাছে সরু রাস্তায়। ওই সব লজ, হোটেল যেন মৃত্যুফাঁদ! মন্দির সংলগ্ন দ্বারকা নদের দু’দিকেও বিপজ্জনক ভাবে লজ, হোটেল মাথা তুলেছে। দ্বারকার একেবারে তীর পর্যন্ত ঢালাই পর্যন্ত করা হয়েছে বেআইনি ভাবে। এত ঘিঞ্জি রাস্তায় হোটেল তৈরির অনুমতি নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। মঙ্গলবার তিনি বলেন, ‘টিআরডিএ-র মাথারাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত। মাথারা মানে একাধিক লোক।’