Flood Relief in Sabang | নৌকা করেই জলবন্দি মানুষের কাছে পুলিশ সুপার, ত্রাণ পৌঁছল ১১০ পরিবারে #shorts - 24 Ghanta Bangla News
Home

Flood Relief in Sabang | নৌকা করেই জলবন্দি মানুষের কাছে পুলিশ সুপার, ত্রাণ পৌঁছল ১১০ পরিবারে #shorts

Spread the love

চারদিকে জল, ঘরবন্দি মানুষ। কেলেঘাই-কপালেশ্বরী নদীর জলে জলবন্দি সবংয়ের বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের মোগরাজপুর, কুলভেড়ি ও লহরীচক এলাকা। দুর্যোগের পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় নৌকায় চেপে জলবন্দি মানুষের কাছে পৌঁছন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। বন্যাকবলিত এলাকায় গিয়ে প্রায় ১১০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। প্রশাসন ও পুলিশের সরাসরি উদ্যোগে কিছুটা স্বস্তি মিললেও এখনও বহু এলাকা জলের তলায়। বিস্তারিত দেখুন Ei Samay-এর প্রতিবেদনে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *