‘লক-ইন পিরিয়ড এল কোথা থেকে?’ বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে উঠল প্রশ্ন
৬৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য। একই সঙ্গে ডিএ মামলার শুনানিতে উঠল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসঙ্গও। মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চে বকেয়া ডিএ নিয়ে যে মামলা, তার শুনানি হয়। সেখানে মামলাকারীর আইনজীবী করুণা নন্দী বলেন, ‘প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে কিছু টাকা দেওয়া হয়েছে বলা হচ্ছে। যদিও এই টাকা এখন তোলা যাবে না। দু’বছরের লক ইন পিরিয়ড আছে বলে জানানো হয়েছে।’ এ কথা শুনে বিচারপতি মিশ্র জানতে চান, ‘লক-ইন পিরিয়ড এলো কোথা থেকে? আমাদের রায়ে তো এমন কোনও কথা বলা হয়নি।’