বিক্ষোভকারী পড়ুয়াদের মাঝে পড়েই AK-47 চালানো হয়েছে, সুপ্রিম কোর্টে দাবি বিহার পুলিশের
বিক্ষোভকারী পড়ুয়ারা ঘিরে ফেলেছিলেন পুলিশকর্মীকে। তাঁদের হাত থেকে বাঁচতেই একে-৪৭ চালানো হয়। তবে তাতে কেউই আহত হননি। বিতর্কের মাঝে সুপ্রিম কোর্টে এই দাবি করল বিহার পুলিশ। যদিও তারা মেনে নেয়, বিক্ষোভ ঠেকাতে এই ধরনের অস্ত্র ব্যবহার অনুচিত।
দিল্লিতে ছাত্রবিক্ষোভ নিয়ন্ত্রণে পেলেট গান বা ছররা বন্দুক ব্যবহার নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছিল। তার পরেই বিহারে একে-৪৭ ব্যবহারের অভিযোগ ওঠে এক কনস্টেবলের বিরুদ্ধে। বিহারের সিওয়ানের সেই ঘটনার প্রেক্ষিতে আদালতে হলফনামা জমা দেয় পুলিশ। অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতেই হয়।