এই শূন্যতা যে কত গভীর, তা শুধু আমার হৃদয় জানে: সম্পূর্ণ
২০২৫ সাল তাঁর জীবনের অন্যতম কঠিন একটি বছর। ৬ মাসের ব্যবধানে বাবা-মাকে হারিয়েছিলেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। অভিভাবকহীন জীবনে প্রতি মুহূর্তে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। কিছু যন্ত্রণা প্রতি মুহূর্তে কুড়েকুড়ে খায় তাঁকে। হার্টের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর বাবা নীলাদ্রি লাহিড়ী। মায়ের মৃত্যুটাও ভীষণই আকস্মিক। বাবা-মায়ের বাৎসরিক পারলৌকিক ক্রিয়া সেরে মনের কথা তুলে ধরলেন সম্পূর্ণা।